x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

মৃত্যু কাম্য নয়, তবে কারাগারে অসুস্থ হয়ে মারা গেলে কিছু করার নেই : প্রধানমন্ত্রী

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী ডেস্ক :
প্রধানমন্ত্রী শেখ হাসিনা শনিবার বলেছেন, কারো মৃত্যুই কাম্য নয়, তবে কেউ যদি কারাগারে অসুস্থ হয়ে মারা যায়, তাহলে কিছু করার নেই।

তিনি বলেন, ‘কারো মৃত্যু মোটেও কাম্য নয়... তবে সেটাকে উদ্দেশ্য করে অশান্তিও কাম্য নয়। এখনো অবধি, ৩ নভেম্বর কারাগারে জাতীয় চার নেতার হত্যার মতো ঘটনা ঘটেনি। কারাগারে অসুস্থ হয়ে মারা গেলে কী করার আছে?’

এলডিসি থেকে বাংলাদেশের উত্তরণের জন্য জাতিসঙ্ঘের চূড়ান্ত সুপারিশ পাওয়া উপলক্ষে ভার্চুয়াল প্রেস কনফারেন্সে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন প্রধানমন্ত্রী।

তিনি তার সরকারি বাসভবন গণভবন থেকে সংবাদ সম্মেলনে যোগ দেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের শাপলা হলে এটির আয়োজন করা হয়।

শেখ হাসিনা বলেন, সরকার ‘ডিজিটাল বাংলাদেশ’ গড়ে তুলেছে, এখন ডিজিটাল নিরাপত্তা দেয়াও এর দায়িত্ব। ‘কেউ যেন সন্ত্রাস-জঙ্গিবাদে না জড়াতে পারে, সেজন্য ডিজিটাল নিরাপত্তা অপরিহার্য।’

প্রধানমন্ত্রী সবাইকে দেশ ও জনগণের যেকোনো ধরনের ক্ষতির কারণ হতে পারে এমন যেকোনো কার্যক্রম থেকে বিরত থাকার আহ্বান জানান।

সমালোচকদের উদ্দেশে তিনি বলেন, তারা সমালোচনা করেই যাবে, কিন্তু বাস্তবতা উপলব্ধি করছে না। ‘আইন তার নিজস্ব গতীতে চলবে, আইনের কোনো অপব্যবহার হচ্ছে কিনা এটা আপনার দৃষ্টিভঙ্গির বিষয় যে আপনি কীভাবে সেটা দেখেন। এটা আপেক্ষিক বিষয় যে অপব্যবহার হচ্ছে কিনা, তবে আমি মনে করি আইন তার নিজস্ব গতীতে চলছে...।’

শেখ হাসিনা বলেন, দেশ ও জনগণের যেন কেউ ক্ষতি না করতে পারে সেজন্য ডিজিটাল নিরাপত্তা আইন করা হয়েছে। সূত্র : ইউএনবি ৷

জাগো প্রহরী/এফজে

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন