x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

'বাংলা ভাষার স্বাতন্ত্র্য রক্ষায় একুশের চেতনা নিয়ে যুবকদেরই এগিয়ে আসতে হবে'

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী : বাংলা ভাষার স্বাতন্ত্র্য রক্ষায় একুশের চেতনা নিয়ে যুবকদেরই এগিয়ে আসতে হবে ৷ আজ দেশের সর্বস্তরে বাংলা ভাষা উপেক্ষিত ও অবহেলিত ৷ শিক্ষাক্ষেত্র থেকে  শুরু করে রাষ্ট্রের প্রতিটি সেক্টর আজ বিজাতীয় ভাষার আগ্রাসনের শিকার ৷ এ থেকে বাংলা ভাষাকে রক্ষায় আমাদেরই শপথ নিতে হবে ৷ 

রবিবার (২১শে ফেব্রুয়ারি-২০২১ ইং) বাদ আছর  জামিয়া ফজলুল উলুম মোহাম্মদপুর অডিটোরিয়ামে ইসলামী যুব আন্দোলন, ঢাকা মহানগর উত্তর-এর  উদ্যোগে নগর সাধারণ সম্পাদক মাওলানা সাইফুল্লাহ আল খালিদের সঞ্চালনায় আয়োজিত আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আলোচনা সভায় উপরোক্ত কথাগুলো বলেছেন সংগঠনের ঢাকা মহানগর উত্তর সভাপতি মুফতি মোস্তাফিজুর রহমান ৷

তিনি আরও বলেন, শুদ্ধ ভাষায় কথা বলা ও শুদ্ধ বানানে লেখালেখি করে দীনের পথে যুবসমাজকে উদ্বুদ্ধ করা আমাদের দায়িত্ব। ভাষা আল্লাহর নেয়ামত ৷ ভাষার বিশুদ্ধতা অর্জনে আমাদের সচেষ্ট হতে হবে ৷ দেশ পরিচালনা,আইন,বিচার ও উচ্চ শিক্ষার সকল পরিভাষা বাংলায় রূপান্তরের ব্যবস্হা নিতে হবে ৷

ভাষা দিবসের আলোচনা সভায় উপস্থিত ছিলেন ইসলামী যুব আন্দোলন নগর উত্তরের প্রচার সম্পাদক মুহাম্মাদ আলমগীর হুসাইন, দাওয়াত ও প্রশিক্ষণ সম্পাদক মুফতি তাহমীদ মাদানী, তথ্য ও গবেষণা সম্পাদক মুহাম্মাদ শহিদুল ইসলাম ও উপসম্পাদক মাহবুব আলম সুমন প্রমুখ ৷

জাগো প্রহরী/আলমগীর

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন