x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

বরিশালে ইসলাম গ্রহণ করায় অধ্যাপককে হত্যা, বিচার চাইলেন স্ত্রী

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী ডেস্ক:
বরিশালের উজিরপুরে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক নিরু রায়হান হত্যার বিচার দাবিতে সংবাদ সম্মেলন করেছে নিহতের স্ত্রী সৈয়দা শাহিন আক্তার। রোববার দুপুরে বরিশাল রিপোর্টার্স ইউনিটি কার্যালয়ে সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি। জমিজমা বিরোধের ছুতায় ইসলাম গ্রহণের কারণে ভাইদের হাতে স্বামী খুন হন বলে তিনি দাবী করেন।

এসময় দায়েরকৃত মামলার আসামীদের দ্রত শাস্তির দাবি জানান স্ত্রী শাহিন আক্তার। এদিকে আদালতের নির্দেশে লাশের ডিএনএ ও ফরেনসিক পরীক্ষার জন্য সোমবার ৮ মার্চ লাশ উত্তোলন করা হবে বলে জানা গেছে ৷

সংবাদ সম্মেলনে স্ত্রী শাহিন আক্তার জানান, তিনি চট্টগামের একটি এনজিওতে চাকুরীর সুবাদে নিরু রায়হানের (নিরঞ্জন শীল নিরু) সাথে পরিচয় হয়। নিরু হিন্দু হওয়ায় ২০০১ সালে তিনি ইসলাম ধর্মগ্রহণ করে সৈয়দা শাহিন আক্তারকে বিয়ে করেন। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর নিরু বরিশালের উজিরপুর উপজেলার ধামুরা গজেন্দ্র গামের মৃত যোগেশ শীলের পুত্র।


তিনি আরো বলেন, পৈত্রিক সম্পত্তি ভাগ করে না দেয়ায় তিন ভাইয়ের সাথে নিরুর দ্বন্দ্ব ছিলো। এর প্রেক্ষিতে ২০১৮ সাল থেকে ২০১৯ সালের ফেব্রুয়ারি পর্যন্ত মোট ৬ বার নিরু তার নিজ বাড়ী উজিরপুরে আসা যাওয়া করে। এসময় ভাইদের সাথে ঝগড়াসহ হাতাহাতির ঘটনাও ঘটে।


স্ত্রী জানান, ২০১৯ সালের ফ্রেব্রুয়ারি মাসে ফের বাড়িতে গিয়ে তার পাওনা সম্পত্তি দাবি করে শালিস বৈঠকে বসার হুমকি দেয়। এরপর প্রায় কোটি টাকা মূল্যের সম্পত্তি তার ভাইয়েরা কিস্তিতে কিনে নেয়ার প্রস্তাব দেয়। চুক্তি অনুযায়ী জমির মূল্যের প্রথম কিস্তির ২২ লক্ষ নিয়ে আসতে ২০১৯ সালের ১৭ এপ্রিল নিরু পৈত্রিক ভিটায় ভাইদের কাছে যায়। এর কয়েক দিন পর ২১ এপ্রিল বিকেল পৌনে ৪টায় নিহত নিরুর ছোট ভাই মনোরঞ্জন শীল ফোন করে তার মৃত্যুর খবর জানান। স্ত্রী শাহিন আক্তার তার শশুর বাড়িতে পৌঁছানোর আগেই দাফন সম্পন্ন করা হয়।

এই ঘটনার ৮ মাস পরে স্বামীর সম্পত্তি বুঝে নিতে স্ত্রী শাহিন আক্তার শ্বশুর বাড়ি গেলে তাকে ও তার সন্তানকে অস্বীকার করেন নিহতের ভাইয়েরা। এর পেক্ষিতে উজিরপুর থানায় ২০২০ সালের ১৯ ফ্রেব্রুয়ারি একটি সাধারণ ডায়েরি করা হয়।

পরে চলতি বছরের ১২ অক্টোবর বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আদালতে ৮ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার আসামীরা হলেন, অমল চন্দ্র শীল, বিমল চন্দ্র শীল, মনোরঞ্জন শীল, সুশান্ত শীল শান্ত, কনা রানী শীল, মিথুন জয় দীপ, অর্পিতা রানী টুম্পা, অঞ্জন শীল।

আদালত মামলাটি আমলে নিয়ে সিআইডিকে তদন্তের নির্দেশ দেন। এটি বর্তমানে সিআইডিতে তদন্ত চলছে। লাশের ডিএনএ ও ফরেনসিক পরীক্ষার জন্য ৮ মার্চ লাশ উত্তোলন করা হবে।

অধ্যাপক নিরু রায়হান হত্যায় দোষীদের সুষ্ঠু বিচার ও সম্পত্তি বুঝে পাওয়ার দাবিতে স্ত্রী সৈয়দা শাহিন আক্তার প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছেন

জাগো প্রহরী/মাসউদ আইয়ুবী

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন