x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

বিএনপির অপরাজনীতির কারণে করোনা বাড়ছে: ওবায়দুল কাদের

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী ডেস্ক :
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে বিএনপি নির্মম ও নির্লজ্জ রাজনীতি করছে। বিএনপি একবার বলে লকডাউন দিতে হবে, আবার বলে লকডাউন দিলে মানুষ খাবে কী? বিএনপির এমন দ্বিমুখী নীতি এবং করোনা নিয়ে অপরাজনীতি মানুষকে বিভ্রান্ত করছে। আর এজন্যই ক্ষেত্রবিশেষে সংক্রমণের মাত্রাও বেড়ে যাচ্ছে।

বৃহস্পতিবার (৮ এপ্রিল) ওবায়দুল কাদের তার সরকারি বাসভবনে ব্রিফিংকালে এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, মহামারিকালে বিএনপি নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার হটানোর নামে ধান ভানতে শীবের গীত গাইছে। বিএনপি সরকার হটাতে ছাত্র ও শ্রমিকদের ঐক্যের কথা বলছে, কিন্তু তারা ছাত্র-শ্রমিকদের কোনো সাড়া পাচ্ছে না। জনগণেরও কোনো আস্থা পাচ্ছে না। বিএনপির এখন রাজনৈতিক আইসোলেশন দরকার।

তিনি বলেন, আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা যখন অসহায়, কর্মহীন, খেটে খাওয়া মানুষের পাশে দাঁড়াচ্ছে এবং স্বাস্থ্যবিধি মানতে জনগণকে সতর্ক করছে, তখন বিএনপি তাদের ‘উগ্র সাম্প্রদায়িক’ মিত্রদের নিয়ে দেশে নৈরাজ্য তৈরির অপপ্রয়াস চালাচ্ছে। দেশের সম্পদ জ্বালিয়ে দিচ্ছে।

জাগো প্রহরী/এফআর

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন