x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

রমজানের চাঁদ দেখা গেছে, কাল থেকে রোজা

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী :
পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। আগামীকাল বুধবার (১৩ এপ্রিল) থেকে রোজা রাখবেন দেশের মুসলিমরা।

আজ মঙ্গলবার (১২ এপ্রিল) সন্ধ্যায় দেশের বিভিন্ন জেলার আকাশে ১৪৪২ হিজরি সনের পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে বলে জানা গেছে।

রমজানের চাঁদ দেখা যাওয়ায় আজ এশার নামাজের পর তারাবিহ'র নামাজ আদায় করতে হবে এবং ভোররাতে সেহরি খেয়ে রোজা রাখতে হবে।

এদিকে সৌদি আরবের সংগে মিল রেখে ভোলার ১০টি গ্রামের মানুষ মঙ্গলবার (১৩ এপ্রিল) থেকেই রোজা রাখছেন। সোমবার রাতে ভোলা সদর, বোরহানউদ্দিন, লালমোহন, তজুমদ্দিন, চরফ্যাশন ও মনপুরা উপজেলার সুরেশ্বরী দরবার শরিফ ও সাত কানিয়া মির্জাখীল দরবার শরিফের অনুসারীরা সেহরি খেয়ে রোজা রাখা শুরু করেন।

উল্লেখ্য, করোনাভাইরাসের সংক্রমণ নিয়ন্ত্রণে ১৪ এপ্রিল থেকে ২১ এপ্রিল পর্যন্ত সার্বিক কার্যাবলী/চলাচলের ওপর আট দিনের বিধিনিষেধ দিয়েছে সরকার। এই সময় ওয়াক্তের নামাজ ও তারাবিতে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে ধর্ম মন্ত্রণালয়।

ধর্ম মন্ত্রণালয়ের উপসচিব মো. সাখাওয়াৎ হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায়, প্রাণঘাতী করোনা ভাইরাস ভয়াবহ মহামারি আকার ধারণ করায় যথাযথ সুরক্ষা ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যে আগামী ১৪ এপ্রিল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত মসজিদে নামাজ আদায়ে নিম্নোক্ত নির্দেশনা জারী করা হলো-

(ক) মসজিদে পাঁচ ওয়াক্ত নামাজের প্রতি ওয়াক্তে সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করবেন;

(খ) তারাবির নামাজে খতিব, ইমাম, হাফেজ, মুয়াজ্জিন ও খাদিমসহ সর্বোচ্চ ২০ জন মুসল্লি অংশগ্রহণ করবেন;

(গ) জুমআর নামাজে সামাজিক দূরত্ব ও স্বাস্থ্যবিধি মেনে মুসল্লিগণ অংশগ্রহণ করবেন; 

(ঘ) সম্মানিত মুসল্লিগণকে পবিত্র রমজানে তিলাওয়াত ও যিকিরের মাধ্যমে মহান আল্লাহর রহমত ও বিপদ মুক্তির জন্য দু'আ করার অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণকারী বাহিনী, ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তা-কর্মচারী এবং সংশ্লিষ্ট মসজিদের পরিচালনা কমিটিকে ওই নির্দেশনা বাস্তবায়ন করার জন্য অনুরোধ জানানো হয়।

জাগো প্রহরী/এফআর


This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন