হেফাজতের নায়েবে আমির ড. আহমদ আবদুল কাদের গ্রেফতার
জাগো প্রহরী : হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নায়েবে আমির ও খেলাফত মজলিসের মহাসচিব অধ্যাপক ড. আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ।
শনিবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় রাজধানীর আগারগাঁও এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
সন্ধ্যায় গ্রেফতারের বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেন ঢাকা মেট্রোপলিটন গোয়েন্দা (ডিবি) পুলিশের যুগ্ম কমিশনার মো. মাহবুব আলম।
তিনি বলেন, রাজধানীর পশ্চিম আগারগাঁও এলাকার মেয়ের বাসা থেকে আজ সন্ধ্যায় হেফাজতের নায়েবে আমির অধ্যাপক আহমদ আবদুল কাদেরকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে ২০১৩ সালের শাপলা চত্বরে অগ্নিসংযোগ-ভাংচুরের ঘটনার মামলা ও সম্প্রতি মোদীবিরোধী সহিংসতার মামলায় তাকে গ্রেফতার করা হয়েছে।
প্রসঙ্গত, আহমদ আবদুল কাদের ২০ দলীয় জোটের শরিক খেলাফত মজলিসের মহাসচিব।
জাগো প্রহরী/এফজে
This theme has been developed by OURISLABD.
Post a Comment