x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

হেফাজত ধর্মের দোহাই দিয়ে ভাঙচুর করেছে, ছাড় নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী :
স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল বলেছেন,হেফাজত ধর্মের দোহাই দিয়ে ভাঙচুর করছে। তাদের কাউকে ছাড় দেওয়া হবে না।

শুক্রবার (৭ মে) দুপুরে মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার রাজানগর ইউনিয়নের মধুপুর গ্রামে হেফাজত নেতাদের তাণ্ডব ও সহিংসতায় ক্ষতিগ্রস্ত স্থান পরিদর্শন করেন স্বরাষ্ট্রমন্ত্রী।

হামলায় ক্ষতিগ্রস্ত রাজানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি একেএম আলমগীর কবিরের বাড়ি পরিদর্শন করেন তিনি।

এসময় মন্ত্রী বলেন,আমি নিজে এসে দেখে গেলাম ৷ আমি আপনাদের সঙ্গে ওয়াদা করছি যারা এ সহিংসতার সঙ্গে জড়িত তাদের সবাইকে চিহ্নিত করে আইনের আওতায় নিয়ে আসব। আমাদের প্রধানমন্ত্রী দুর্বার গতিতে এগিয়ে চলছেন। তিনি নিজেও একজন মুসলমান, তিনি পাঁচ ওয়াক্ত নামাজ পড়েন, সময়মতো তাহাজ্জুদ পড়েন, কোরআন পড়েন। তার হাতে বাংলাদেশ; তিনি কোরআন-সুন্নাহর বাহিরে কিছু করেন না।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, যারা ধর্মের নামে অরাজকতা করে তাদের হাত থেকে ধর্মকে রক্ষা করতে হবে। যারা হামলার শিকার হয়েছেন, তারা মামলা করুন। হামলাকারী প্রত্যেকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।

এসময় উপস্থিত ছিলেন- ঢাকা রেঞ্জের ডিআইজি মো. হাবিবুর রহমান, অতিরিক্ত ডিআইজি নূরে আলম মিনা, মুন্সীগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মোমেন, সিরাজদিখান সার্কেলের এএসপি রাজিবুল ইসলামসহ অন্যান্যরা।

জাগো প্রহরী/এফজে

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন