x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

বারিধারা মাদরাসা থেকে মুফতী মুনির কাসেমী ও মুফতী হাবীবুল্লাহ মাহমুদ কাসেমীকে অব্যাহতি

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী :
আল্লামা নূর হুসাইন কাসেমী রহ. প্রতিষ্ঠিত জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মুহতামিম পদ থেকে মুফতী মুনির হোসাইন কাসেমীকে অব্যাহতি দেওয়া হয়েছে ৷

এছাড়াও মাদরাসার মুহাদ্দিস মুফতী হাবীবুল্লাহ মাহমুদ কাসেমীকেও অব্যাহতি দেওয়া হয়েছে।

এখন থেকে বর্তমান নায়েবে মুহতামিম মাওলানা মাসউদ আহমদ ভারপ্রাপ্ত মুহতামিম হিসাবে দায়িত্ব পালন করবেন।

আজ বুধবার (৯ জুন) জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার শূরা কমিটির অন্যতম সদস্য ও শিক্ষাসচিব মুফতী মকবুল হোসাইন কাসেমী স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সোমবার (৭ জুন) জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসার মজলিসে শুরার বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। মাদানী সোসাইটি বাংলাদেশ-এর পরিচালনা কমিটির সভাপতি বদিউর রহমানের সভাপাতিত্বে বাদ আসর মাদরাসা কার্যালয়ে শুরা কমিটির বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে বেশ কয়েকটি সিদ্ধান্ত নেওয়া হয়। তন্মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে, বারিধারার মাদ্রাসার বর্তমান মুহতামিম মুফতী মুনির হোসাইন কাসেমী ও মুহাদ্দিস মুফতী হাবিবুল্লাহ মাহমুদ কাসেমীকে প্রতিষ্ঠানটির সকল পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি দেওয়া হয়।

এই সিদ্ধান্ত প্রসঙ্গে মজলিসে শুরার রেজ্যুলেশনে উল্লেখ করা হয় যে, জামিয়ার মুহতামিম মুফতি মনির হোসাইন কাসেমী সাম্প্রতিককালে বিভিন্ন অনুষ্ঠানে রাষ্ট্রবিরোধী কার্যকলাপ, হেফাজতে ইসলাম ইস্যুতে বিতর্কিত হয়ে যাওয়া এবং বিভিন্ন মামলায় এজহারভুক্ত আসামী হয়ে কারাবন্দি থাকায় মজলিসে শুরা কর্তৃক সর্বসম্মতিক্রমে জামিয়ার মুহতামিম পদসহ অন্যান্য সকল পদ থেকে স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হয়।

মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাসেমীকে অব্যাহতি দানের কারণ প্রসঙ্গে রেজ্যুলেশনে উল্লেখ করা হয়, তিনি সম্প্রতিকালে বিভিন্ন বিতর্কিত বক্তব্য প্রদান করত: বিভিন্ন মামলার এজহারভুক্ত আসামী হয়ে কারাবন্দি হওয়ায় মজলিসে শুরা কর্তৃক সর্বসম্মতিক্রমে তাকেও স্থায়ীভাবে অব্যাহতি প্রদান করা হয়।

উল্লেখ্য, জামিয়া মাদানিয়া বারিধারার প্রতিষ্ঠাতা পরিচালক ও জমিয়তে উলামায়ে ইসলামের মহাসচিব আল্লামা নূর হোসাইন কাসেমী গত বছরের ১৩ ডিসেম্বর মারা যান। তার মৃত্যুর পর থেকে প্রতিষ্ঠানটির প্রশাসনিক স্তরে অস্থিরতা বিরাজ করছে।

জাগো প্রহরী/এফআর

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন