x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

'ওমর ফারুক ত্রিপুরাকে হত্যা,পার্বত্য চট্টগ্রামকে আলাদা করার ষড়যন্ত্রের অংশ'

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী : পাহাড়ি ওমর ফারুক ত্রিপুরাকে হত্যার মাধ্যমে পার্বত্য অঞ্চলে নব মুসলিমদের ভীতসন্ত্রস্ত করে রাখা, এবং নতুন করে কোন উপজাতি যাতে ইসলাম গ্রহণ করতে ভয় পায় তাই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। এই হত্যাকাণ্ড বিচ্ছিন্ন ঘটনা নয়; এর মাধ্যমে সাম্রাজ্যবাদের দালাল, খ্রিস্টীয় মিশনারীরা পার্বত্য চট্টগ্রামকে বাংলাদেশ থেকে আলাদা করার ষড়যন্ত্র বাস্তবায়ন করতে চায় বলে আমরা মনে করি।

আজ সোমবার (২১জুন ) ইসলামী যুব আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি মাওলানা মুহাম্মাদ নেছার উদ্দিন ও সেক্রেটারী জেনারেল আতিকুর রহমান মুজাহিদ এক যৌথ বিবৃতিতে উপর্যুক্ত কথাগুলো বলেন।

তারা আরো বলেন, বাংলাদেশ সরকারকে অবশ্যই পাহাড়ের দিকে নজর বাড়াতে হবে। বাংলাদেশে ইস্ট ইন্ডিয়া কোম্পানির দোসরদের কর্মকান্ড যেভাবে ছড়িয়ে পড়ছে তাতে এসব মিশনারীদের নিয়ে নতুন করে ভাবার সময় হয়েছে। 

নেতৃদ্বয় আরো বলেন, আমাদের দেশে কিছু সংগঠন রয়েছে যারা পাহাড়ীদের অধিকার নিয়ে সবসময়ই কথা বলেন। কিন্তু দুঃখজনক হলেও সত্য সেই সংগঠনগুলো ওমর ফারুক ত্রিপুরার বিষয় নিশ্চুপ রয়েছে। এই সংগঠনগুলো কাদের স্বার্থে কথা বলে, সে বিষয়েও খতিয়ে দেখতে হবে।

তারা ওমর ফারুক ত্রিপুরার হত্যাকাণ্ডের সাথে কারা জড়িত এবং কাদের ষড়যন্ত্রে এই হত্যা হয়েছে তা অনতিবিলম্বে খুঁজে বের করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।


জাগো প্রহরী/এফআর

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন