x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

আফগানিস্তান না ছাড়লে তুর্কি সেনাদেরও ছাড় দেওয়া হবে না : তালেবান

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


তালেবান মুখপাত্র সুহেল শাহীন

জাগো প্রহরী ডেস্ক :
তালেবান যোদ্ধারা এবার তুরস্কের ওপর হুঁশিয়ারি দিয়েছে। তালেবান জানায়, আফগানিস্তান থেকে ন্যাটো ও মার্কিন সেনারা চলে যাওয়ার পর তুর্কি সেনারা কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্ব নিলে তাদের দখলদার হিসেবে বিবেচনা করা হবে। গতকাল সোমবার এ হুঁশিয়ার দেয় তারা।

সম্প্রতি তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান ঘোষণা দিয়েছেন, বিদেশি সেনারা আফগান ত্যাগ করলে ন্যাটোর প্রতিনিধি হিসেবে তুর্কি সেনারা কাবুল বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে থাকবে। বিদেশি কূটনীতিকদের আফগানিস্তানে যাতায়াত নিরাপদ রাখার জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের অনুরোধে এ সিদ্ধান্ত নেন এরদোয়ান।

কাবুলের হামিদ কারজাই আন্তর্জাতিক বিমানবন্দরসহ আফগানিস্তানে বর্তমানে পাঁচ শতাধিক তুর্কি সেনা রয়েছে। এ ব্যাপারে তালেবানের পক্ষ থেকে বলা হয়, বিগত ২০ বছর ধরে ন্যাটোর সদস্য দেশ হিসেবে তুরস্কের সেনা সদস্যরা আফগানিস্তানে ছিলেন। এখন মার্কিন নেতৃত্বাধীন জোট আফগান ছেড়ে চলে যায়, তাহলে আমরা তাদের দখলদার হিসেবেই বিবেচনা করব।

মুসলিম দেশের সেনা সদস্য বলে আমরা এত দিন তুর্কি বাহিনীর ওপর কোনো হামলা চালাইনি। কিন্তু কাবুল বিমানবন্দর নিয়ে আঙ্কারা তার সিদ্ধান্ত না পাল্টালে আমরা এখন থেকে তাদের আর ছাড় দেব না।

সূত্র : আল-মনিটর।

জাগো প্রহরী/এমএ

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন