নিখোঁজের ১০ দিন পর র্যাবের হাতে গ্রেফতার মাওলানা গুনবী
জাগো প্রহরী : নিখোঁজের ১০ দিন পর র্যাবের হাতে গ্রেফতার হলেন প্রখ্যাত ইসলামি আলোচক ও দায়ী মুফতী মাহমুদু্ল হাসান গুনবী।
শুক্রবার (১৬ জুলাই) দুপুরে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন র্যাবের লিগ্যাল অ্যান্ড মিডিয়া উইংয়ের সহকারী পরিচালক এএসপি আ ন ম ইমরান খান।
তিনি বলেন, ‘রাজধানীর শাহ আলী থানাধীন বেড়িবাঁধ সংলগ্ন এলাকা থেকে মাওলানা মাহমুদুল হাসান গুনবিকে গ্রেফতার করা হয়েছে।’
মাওলানা মাহমুদুল হাসান গুনবী নিষিদ্ধ ঘোষিত আনসার আল ইসলামের আধ্যাত্মিক নেতা’ বলেও জানায় র্যাব।
এ বিষয়ে বিকেলে কারওয়ান বাজার র্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে।
প্রসঙ্গত, গত ৬ জুলাই নোয়াখালী জেলার মাইজদী সদরের পশ্চিম শালুকিয়া গ্রাম থেকে সকাল ৭ টায় ডিবি পরিচয়ে তুলে নিয়ে যাওয়া হয় মাওলানা গুনবীকে।
জাগো প্রহরী/এফজে
This theme has been developed by OURISLABD.
Post a Comment