x

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

Logo

Themebari

One platform for all types theme

Download thousand of templates and start your business.

[themebari] / results=[3] / label=[latest] / type=[headermagazine]
শিরোনাম ::
শিরোনাম ::

বৈষম্যরোধে সামগ্রিক শিক্ষাব্যবস্থা জাতীয়করণ করতে হবে : অধ্যাপক মাহবুবুর রহমান

প্রকাশঃ
0 জন এই প্রতিবেদনটি পড়েছেন
প্রসেসিং হচ্ছে, দয়া করে অপেক্ষা করুন...


জাগো প্রহরী ডেস্ক :
জাতীয় শিক্ষক ফোরাম-এর কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক মাহবুবুর রহমান বলেন, শিক্ষাব্যবস্থায় বৈষম্যের কারণে  শিক্ষক সমাজে চাপা ক্ষোভ বিরাজ করছে। একই সিলেবাসে শিক্ষার্থীদের পড়ানো হলেও সরকারি-বেসরকারি শিক্ষকদের বেতন কাঠামো আলাদা। 

অন্যদিকে ইবতেদায়ী মাদরাসা শিক্ষকদের মানবেতর জীবন-যাপন আরো কষ্টদায়ক। তাঁরা প্রতিষ্ঠালগ্ন থেকে এমপিওভুক্তকরণের দাবিতে আন্দোলন করলেও কিছু প্রতিষ্ঠান ছাড়া সবগুলোই এমপিওভুক্তির আওতায় আনা হয়নি। অনেকে চাকরি জীবন শেষ করলেন,অথচ এমপিওভুক্তির স্বপ্ন অধরাই রয়ে গেছে।

এ অবস্থা উত্তরণে সামগ্রিক শিক্ষাব্যবস্থা জাতীয়করণের কোনো বিকল্প নেই।

শুক্রবার (১২ নভেম্বর) বিকেলে পুরানা পল্টনস্থ আইএবি মিলনায়তনে অনুষ্ঠিত নগর সম্মেলন'২১ - এ প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাহবুবুর রহমান উপরোক্ত কথা বলেন।

জাতীয় শিক্ষক ফোরাম ঢাকা মহানগর উত্তর-এর আহ্বায়ক প্রভাষক আব্দুস সবুর-এর সভাপতিত্বে এবং সদস্য সচিব মু. মহিউদ্দিন মোল্লার পরিচালনায় অনুষ্ঠিত সম্মেলনে আরও বক্তব্য রাখেন  জাতীয় শিক্ষক ফোরাম-এর সেক্রেটারি জেনারেল অধ্যাপক নাছির উদ্দিন খাঁন, কেন্দ্রীয় সহ-প্রাইভেট বিশ্ববিদ্যালয় বিষয়ক সম্পাদক ড. মাসুদুর রহমানসহ নগর ও থানা প্রতিনিধিবৃন্দ।

প্রধান অতিথি ২০২১-২২ইং সেশনে ৫ দায়িত্বশীলের নাম ঘোষণা করেন ৷ যথা :

সভাপতি : উপাধ্যক্ষ মাওলানা মু. নেছার উদ্দিন 

সিনিয়র সহ-সভাপতি : প্রভাষক আব্দুস সবুর 

সহ-সভাপতি              : মু. মহিউদ্দিন মোল্লা 

সেক্রেটারি                  : হাফিজুল হক ফাইয়াজ

জয়েন্ট সেক্রেটারি      : কে এম জাহিদুল ইসলাম

জাগো প্রহরী/এফআর

This theme has been developed by OURISLABD.

এই খবরের অডিও ভার্সন শুনতে নিচের প্লে বাটনে ক্লিক করুন

0:00 / 0:00 0%

একটি মন্তব্য করুন

মোবাইল অ্যাপস ডাউনলোড করুন